ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ মিয়ানমারের বিবৃতির প্রতিবাদে ইউসিআর -“রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাসী” শহরের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের ঘটনায় আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আটক ১ লোহাগাড়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থেকে বেরিয়ে এলো জালনোটের কারবার : জালনোটসহ ‘কারবারি’ শাহ আলম আটক পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

কচ্ছপিয়ার আ’লীগ নেতার “জয়নাল আবেদীন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট” স্থগিত করেছে প্রশাসন

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের আলোচিত জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট স্থগিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গেলো শনিবার ওই টুর্ণামেন্টের উদ্বোধন হয়।

মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে প্রশাসন খেলার মাঠে গিয়ে স্থগিতাদেশের পোষ্টার সাঁটান।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল বলেন- প্রশাসনের অনুমতিপত্র না থাকায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত টুর্ণামেন্টের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বকাপ ফুটবলের আদলে জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এ টুর্ণামেন্ট ঘিরে রামুর পূর্বাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। চলতি বছরও এই টুর্ণামেন্ট আয়োজনের জন্য রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলামকে চেয়ারম্যান করে কমিটি ঘোষণা করা হয়। কিন্তু খেলা উদ্বোধনের দিন টুর্ণামেন্টের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তৌহিদুল ইসলাম। জয়নাল আবেদীন মেম্বার কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তাই তাঁর নামের এই টুর্ণামেন্ট ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ায় সর্বত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২

কচ্ছপিয়ার আ’লীগ নেতার “জয়নাল আবেদীন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট” স্থগিত করেছে প্রশাসন

আপডেট সময় : ০৪:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫