ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজার সহ হঠাৎ ৫ জেলা কমিটি বিলুপ্ত করলো এবি পার্টি

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 1238

আমার বাংলাদেশ (এবি) পার্টির পাঁচ জেলা কমিটি হঠাৎ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা পাঁচটি হচ্ছে— লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলা।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে এবি পার্টি নির্বাচনী আসনগুলোতে ব্যাপক মাত্রায় সাংগঠনিক তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য যেসব আসনে ইতিমধ্যে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেসব আসনে ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা একান্তই অপরিহার্য হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, যাদেরকে নির্দিষ্ট আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তারা এখন থেকে নিজ নিজ আসনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে। প্রার্থীগণ স্ব-উদ্যোগে নিজ আসনের বিভিন্ন স্তরে কমিটি গঠনের পদক্ষেপ নেবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাজকে গতিশীল করার জন্য জেলা কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে জানান দলটি ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম।

তিনি বলেন, ‘জেলা কমিটির মনোনয়ন পায়নি এমনসব নেতাদের সঙ্গে জটিলতা এড়াতে আপাতত কমিটি বিলুপ্ত করা হয়েছে। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা যেন সানন্দে কাজ করতে পারে এইজন্য এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’

গত ১৬ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

কক্সবাজার সহ হঠাৎ ৫ জেলা কমিটি বিলুপ্ত করলো এবি পার্টি

আপডেট সময় : ১২:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫