ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্দেশনা লঙ্ঘন, ব্রাজিলের জার্সি পড়ে ওসির ভিডিও বার্তায় মিশ্র প্রতিক্রিয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতল কক্সবাজারের মনিষা টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে : সাদিক কায়েম বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য- পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিপণের দাবিতে পাহাড়ে আটকে নির্যাতন, পরে উদ্ধার কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিএনজি অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

কক্সবাজার মেডিকেল কলেজকে ৫০০ শয্যার হাসপাতালে উন্নীত করার আশ্বাস দিয়েছেন ডা. সায়েদুর রহমান

কক্সবাজার মেডিকেল কলেজকে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল দ্রুত বাস্তবায়নের দাবিতে কলেজের শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা কক্সবাজারের সাধারণ মানুষের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার বাস্তব চিত্র ও মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মেডিকেল শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, যত-দ্রুত সম্ভব ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়নের প্রস্তাবনা অনুমোদন দেওয়া হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থী আদনান বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে কক্সবাজারবাসীর জন্য দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং এটি এই অঞ্চলের সর্বসাধারণের কাছে একটা মাইলফলক হয়ে থাকবে।

এ-সময় ছাত্রদের পক্ষে উপস্থিত ছিলেন আদনান ছিদ্দিকী (৫ম বর্ষ), মিজানুর রহমান (৫ম বর্ষ), নোমানুর রশীদ (৫ম বর্ষ), রিয়াজ উদ্দীন (৫ম বর্ষ), মোঃ রিদুয়ানুল ইসলাম (৪র্থ বর্ষ), শাহেদুল হক তামিম (৩য় বর্ষ )
জারিফ হাসান (৩য় বর্ষ), রিদুয়ানুল ইসলাম (৩য় বর্ষ), শাহরিয়ার মো. তানজিল (২য় বর্ষ)।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার মেডিকেল কলেজকে ৫০০ শয্যার হাসপাতালে উন্নীত করার আশ্বাস দিয়েছেন ডা. সায়েদুর রহমান

আপডেট সময় : ০৯:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫