ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১

কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

কক্সবাজারের নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য দেখে বাড়ির পথে ফিরছিলেন চাঁদপুরের দুই যুবক। সঙ্গে ছিল প্রিয় বন্ধু ও একটি মোটরসাইকেল। কিন্তু বাড়ি ফেরার আগেই লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাদের জীবনযাত্রা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই যুবক। নিহতরা হলেন—কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চট্টগ্রামমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক তৌহিদ।

এ সময় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা মাহি উদ্দিনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, দুই বন্ধু মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। কক্সবাজার থেকে চাঁদপুরে ফেরার পথেই ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তিনিও মারা যান। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর। আনন্দের ভ্রমণ শেষে চাঁদপুরের দুই পরিবারের কাছে ফিরল তাদের প্রিয়জনের নিথর দেহ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

আপডেট সময় : ১১:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬