ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

কক্সবাজার ঘুরতে যাওয়া হলো না দিলীপ-সাধানা দম্পতির, মেয়ে হাসপাতালে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রাণী। এ ঘটনায় তাদের মেয়ে আরাধ্য বিশ্বাস (৬) গুরুতর আহত হয়েছে।

বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও নিহত দিলীপ বিশ্বাসের প্রতিবেশী শোভন কুমার কাজল  জানান, দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রাণী মারা গেছেন। শিশুকন্যা আরাধ্য বেঁচে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, দিলীপ বিশ্বাস স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। তিনি পোশাক কারখানায় চাকরি করতেন। পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন।

এর আগে বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনজুর হোসেন বলেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ১০ জন নিহত হন। আহত হয়েছেন পাঁচজন।

তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজারে যাচ্ছিল।

এদিকে নিহত দিলীপ বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি। তবে চট্টগ্রাম থেকে এখনো অফিসিয়ালি আমরা কোনো তথ্য পাইনি। যোগাযোগের চেষ্টা চলছে। আপডেট পেলেই গণমাধ্যমকে বিস্তারিত জানাতে পারবো।

সূত্র :জাগো নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব

কক্সবাজার ঘুরতে যাওয়া হলো না দিলীপ-সাধানা দম্পতির, মেয়ে হাসপাতালে

আপডেট সময় : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫