ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারে যেখানে সেখানে ভবন নির্মান আর জমি দখল হচ্ছে – সারজিস আলম

নানা আলোচনার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকত থেকেই ফেসবুক লাইভে এলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দেওয়া এ ভিডিওবার্তায় তিনি জলবায়ু পরিবর্তন, সমুদ্র ও নদী রক্ষা, এবং টেকসই উন্নয়নের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন।

লাইভে সারজিস বলেন, “এনসিপি ২৪ দফার ইশতেহার দিয়েছে। এর ২১ নম্বর দফায় বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা। আমাদের বিশাল সম্ভাবনার জায়গা হলো এই সমুদ্র। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—কীভাবে আমরা আমাদের বায়োডাইভারসিটি এবং উপকূলীয় জনগণের জীবনধারা রক্ষা করব।”

তিনি আরও বলেন, “সমুদ্র থেকে খনিজ সম্পদ আহরণ, টেকসই উন্নয়ন এবং দুর্যোগ পূর্বাভাস যেন সময়মতো পাওয়া যায়—এই বিষয়গুলোতে সরকারের বড় দায়িত্ব রয়েছে। আগে থেকেই প্রস্তুতি নিতে পারলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।”

কক্সবাজারে অপরিকল্পিত নির্মাণ ও ভূমি দখলের প্রসঙ্গ টেনে সারজিস অভিযোগ করেন, “এখানে যেখানে-সেখানে ভবন তোলা হচ্ছে, জমি দখল করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে সৈকতের জমি লিজ নেওয়া হচ্ছে, এমনকি প্রাচীর তোলা হচ্ছে। এসব রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।” ভিডিওবার্তায় তিনি পরিবেশ ও জলবায়ুবিষয়ক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে, এনসিপির রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে ৫ আগস্ট কক্সবাজার সফরে যাওয়ায় সারজিস আলমসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ বর্ষপূর্তির দিন এই সফর কেন করা হলো, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

কক্সবাজারে যেখানে সেখানে ভবন নির্মান আর জমি দখল হচ্ছে – সারজিস আলম

আপডেট সময় : ০১:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫