ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ​টেকনাফ-উখিয়ার সীমান্ত নিরাপত্তা ও ৬ দফা নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন’-এর বৈঠক ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী

কক্সবাজারে ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্ল্যান উপস্থাপন ও পর্যালোচনার উদ্দেশ্যে এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয় যুব উন্নয়ন অধিদপ্তরে (DYD)।

মঙ্গলবার লিংক রোড যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় মিলনায়তনে কর্মশালাটি আয়োজন করেছে আইএলও-আইএসইসি প্রকল্প এবং বাস্তবায়ন করছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড।

এতে সরকারি দপ্তরসমূহ, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। আইএসইসি প্রকল্পের টিম লিডার মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পর্যটন উন্নয়নে প্রকল্পের ভূমিকার উপর আলোকপাত করেন।

আইএলও’র কনসালট্যান্ট মোশতাফিকুর রহমান শুভেচ্ছা বক্তব্যে উপজেলা ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটি (UTDC) গঠনের তথ্য শেয়ার করেন এবং স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস বলেন, বিভিন্ন প্রকল্প থেকে নানা ধরণের সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে, যা নারীদের নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর দীর্ঘদিন ধরে যুব সমাজকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। তিনি আরও উল্লেখ করেন, কক্সবাজারের পর্যটন মানে শুধু কলাতলী, সুগন্ধা বা লাবণী সৈকত নয়—এখানে আরও অনেক সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। সকল অংশীজন একসাথে কাজ করলে কক্সবাজারের পর্যটন খাত টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে।

কর্মশালায় কক্সবাজারের ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্ল্যান (খসড়া) উপস্থাপন ও আলোচনা করা হয়, যেখানে কর্মসংস্থান, অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়নের বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার পর রামু : নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতির ঘোষনা অনুযায়ী বাইক শো ডাউন ও মিছিল

কক্সবাজারে ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্ল্যান বিষয়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫