ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস

এবার কক্সবাজারেও শীত অনুভব হতে পারে বেশি ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহ

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৪:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • 614

নবান্নের ঘ্রাণ শেষ হতে না হতেই ঘন কুয়াশার চাদর জড়িয়ে প্রকৃতিতে এসেছে শীত, অনেকটা যেনো উদাসী সন্ন্যাসীর বেশে।

ক্যালেন্ডারের পাতায় শীত এখনও আসেনি। তবে প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। হেমন্তের শেষ সময়ে প্রকৃতি জানান দিচ্ছে শীত যেনো আসছে ভীষণ ভাবে। বিকেল শেষে সন্ধ্যা নামতেই আবছা কুয়াশার প্রলেপ পড়ছে শহরের অলি-গলিতে। সকালে ঘাসের শিশির সূর্যের মিষ্টি রোদ এবং উত্তরের হাওয়ায় হিমশীতল ভাব জানান দিচ্ছে শহরে এবার শীত জেঁকে বসবে ভালোই।

আজ (১৩ ডিসেম্বর) কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএনকে জানান, আজকে যতটা শীত অনুভব করা হচ্ছে, সেই অনুভূতি সামনে আরও বাড়বে। এছাড়া আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কক্সবাজার জেলার তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে সর্বনিম্ন প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, কক্সবাজারে এ বছর বেশ ভালো মাত্রার শীত পড়বে বলে মনে হচ্ছে। এখন শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা আরও নামতে পারে এবং ডিসেম্বরের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা

এবার কক্সবাজারেও শীত অনুভব হতে পারে বেশি ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহ

আপডেট সময় : ০৪:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪