ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার

উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত ১৮ বছর বয়সী এক যুবককে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। বৃহস্পতিবার (৪ জুন) রাতে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে আবছার নামে ওই যুবক অপহরণের শিকার হন। ঘটনার পর তার পিতা র‌্যাব-১৫ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল উদ্ধার অভিযানে নামে।

র‌্যাবের দাবি, সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদের পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় আভিযানিক দল। পরে একই দিন রাত ৮টার দিকে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, উদ্ধার করা যুবককে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার

আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬