ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে মন্ত্রী-এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প গুলি : আহত ১১ মাসের শিশু

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টে ১১ মাস বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। পরিবারের দাবি, শিশুটির বাবাকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীরে লাগে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-২ ইস্টের ই-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরএসও সদস্য আব্দুল মুবিনকে লক্ষ্য করে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তার বাড়ির সামনে এসে গুলি চালায়। এ সময় আব্দুল মুবিন তার শিশুসন্তান আরমানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। গুলির একপর্যায়ে শিশুটি গুলিবিদ্ধ হয়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে তারা কিছু বুঝে ওঠার আগেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএমএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠান। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আবার আরেকটি সুত্র দাবী করছে, নিজের অস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে গুলি বের হয়ে শিশুটি আহত হয়। তবে এমন বক্তব্যের পেছনে যথেষ্ট নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় রোহিঙ্গারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্যাম্পের শিশুরাও ঝুঁকির মধ্যে পড়ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ক্যাম্প-২ ইস্টের হেড মাঝি জাফরের নেতৃত্বে আরসা সদস্যরা এ হামলা চালিয়েছে। তাদের দাবি, ঘটনার আগে সন্ধ্যার দিকে জাফর কয়েকজনের সঙ্গে বৈঠক করেন এবং এরপরই হামলার ঘটনা ঘটে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাফরের বক্তব্য পাওয়া যায়নি।

১৪ এপিবিএনের উপ-অধিনায়ক সজল আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প গুলি : আহত ১১ মাসের শিশু

আপডেট সময় : ১২:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬