ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

উখিয়ার খালে মিলল নারীর বস্তাবন্দি ম’র’দে’হ, প’লা’তক স্বামী

কক্সবাজারের উখিয়ায় খালে বস্তাবন্দি হয়ে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে
স্থানীয় পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে ঐ নারীর মরদেহ দেখতে পান।

রাত ৯ টার দিকে স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই করে নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

নিহত রহিমা আক্তার (৩০), উপজেলার জালিয়াপালংয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের কন্যা ও হলদিয়াপালংয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

রহিমার পরিবার জানিয়েছে, গত ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিন ঘুরতে নিয়ে যাবেন বলে স্ত্রী রহিমার পিতার বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহিমা নিখোঁজ ছিলেন, এখন পর্যন্ত পাওয়া যায়নি জসিমের হদিস।

পরিবার ও স্থানীদের দাবী, স্ত্রীকে হত্যার পর মরদেহ খালে ভাসিয়ে পলাতক হয়েছেন জসিম।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন ‘এই হত্যাকাণ্ডের পিছনে পারিবারিক কারণ থাকতে পারে। নিহতের স্বামীকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

উখিয়ার খালে মিলল নারীর বস্তাবন্দি ম’র’দে’হ, প’লা’তক স্বামী

আপডেট সময় : ০২:১৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫