ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক

উখিয়ায় ফুটপাত ‘দখলমুক্ত’ করতে কঠোর প্রশাসন- আল্টিমেটাম দিয়ে মাইকিং

কক্সবাজার-টেকনাফ সড়কের দুপাশে রয়েছে উখিয়ার বেশ কয়েকটি হাটবাজার। এসব হাটবাজারের ফুটপাত দখলে রেখেছে কথিত প্রভাবশালীরা, যত্রতত্র বসানো অবৈধ দোকানের কারণে প্রতিনিয়ত তৈরি হয় যানজট।

জনসাধারণের ভোগান্তি কমাতে কোটবাজার,কুতুপালং, উখিয়া সদর সহ মহাসড়ক লাগোয়া হাটবাজারের ফুটপাত দখলমুক্ত কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১ মার্চ), অবৈধ দখলদারদের সন্ধ্যা ৬ টার মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশনা দিয়ে কোটবাজার সহ বিভিন্ন হাটবাজারে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে মাইকিং।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী জানিয়েছেন, ” নির্দেশনা অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জনসাধারণের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

উখিয়া উপজেলায় সরকারি হাটবাজারের সংখ্যা ১০ টি, ইতিমধ্যে ১৪৩২ বঙ্গাব্দের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন।

সাব-লিজ, ফুটপাত দখল করে দোকান ভাড়া দিয়ে অবৈধভাবে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ উঠে ইজারাদারদের বিরুদ্ধে।

তবে এবার ইজারা বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলি বাস্তবায়নেও কঠোরতা অবলম্বন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :

উখিয়ায় ফুটপাত ‘দখলমুক্ত’ করতে কঠোর প্রশাসন- আল্টিমেটাম দিয়ে মাইকিং

আপডেট সময় : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫