ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

‘ইয়াবা রাখতে সীমান্তবর্তী ঘর চুক্তিতে ভাড়া নেয় মাদক কারবারিরা’

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তবর্তী ইউনিয়ন পালংখালী ইউনিয়নের কয়েকটি অবৈধ রুটে সাম্প্রতিক সময়ে ওপারের রাখাইন থেকে ইয়াবা পাচার বৃদ্ধি পেয়েছে।

পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিয়মিত ধরা পড়ছে মাদক কারবারি, উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণের ইয়াবা।

পালংখালীর সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর বসতঘরকে টার্গেট করে অর্থ প্রলোভন দেখিয়ে অস্থায়ী মজুদগার হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক সিন্ডিকেটের মাদক কারবারিরা।

শনিবার (১৫ নভেম্বর) ভোরে সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটারের মধ্যে পালংখালীর ৭নং ওয়ার্ড এর ঘোনারপাড়া গ্রামে মজুদগার হিসেবে ব্যবহৃত একটি ঘর থেকে ১০ হাজার ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল বশর (২২) ঐ এলাকার আজিম উদ্দিনের পুত্র।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল বশর জানায় দৈনিক চুক্তির ভিত্তিতে আব্দুল হামিদ নামের এক ব্যক্তি তার বাড়িতে ইয়াবা সংরক্ষণ করে আসছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আজাদের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ঐ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া যুবক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে, সীমান্ত কেন্দ্রিক মাদক কারবারিদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।’

নুরুল বশর সহ জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

‘ইয়াবা রাখতে সীমান্তবর্তী ঘর চুক্তিতে ভাড়া নেয় মাদক কারবারিরা’

আপডেট সময় : ১০:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫