ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

ইয়াবা পৌঁছে দিলেই ৩০ হাজার টাকা!বিজিবির হাতে আটক চালক-সিএনজি জব্দ..

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে শীলখালী বিজিবি চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজির চালক মোহাম্মদ শফিক (২৩) কে আটক করা হয়েছে। সে টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকার মোঃ ইউনুছের ছেলে।

শুক্রবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি জানান, ২৮ নভেম্বর বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার গামী যাত্রীবাহী একটি সিএনজি শীলখালী বিজিবির অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। চালকসহ মাদক বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয় বলে তিনি জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক জানায়, সাবরাং এলাকার একটি সূত্র থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে ৩০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, মাদক সরবরাহকারী ও চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ সিএনজি ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইয়াবা পৌঁছে দিলেই ৩০ হাজার টাকা!বিজিবির হাতে আটক চালক-সিএনজি জব্দ..

আপডেট সময় : ১১:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫