ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত কক্সবাজার জেলা সফর করবেন। সফরকালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: আবু বকর সরকার প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।

সফরসূচী অনুযায়ী ২৪ জুন বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর কক্সবাজারের নিরিবিলি মৎস্য হ্যাচারি, মৎস্য অধিদপ্তরাধীন সরকারি কাঁকড়া হ্যাচারি এবং সোনার পাড়ার নিরিবিলি তেলাপিয়া হ্যাচারি পরিদর্শন করবেন।

​সফরের দ্বিতীয় দিন ২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তিনি চকরিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে সকাল সাড়ে ৮টায় চকরিয়ার রামপুর মৌজায় মৎস্য অধিদপ্তরাধীন সরকারি চিংড়ি এস্টেট পরিদর্শন করবেন। এরপর বেলা ১১টায় চকরিয়া হতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১২টায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাবেন। সেখানে তিনি বিএলআরআই-এর আঞ্চলিক কেন্দ্রের গয়াল খামার পরিদর্শন শেষে বিকেল ৩টায় তিনি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।

বিকেলে কক্সবাজারের খুরুশকুলে বিএফডিসি’র শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের কার্যক্রম এবং বিএফডিসি’র কক্সবাজারস্থ মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টায় তিনি সি পার্ল হোটেলে আসিয়ান-বাংলাদেশ কো-অপারেশন অন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ প্রজেক্টের (ফেজ-২) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

​সফরের শেষ দিন ২৬ জুন শুক্রবার সকাল ৯টায় আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬