ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪

কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় কেয়ারী ঘাট সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুইজন রোহিঙ্গা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুইজন বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটির নম্বর কক্সবাজার জ-১১-০২৩২। এটি পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী মিনিবাস।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় বাসিন্দা মো. আয়ুব জানান, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ওই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪

আপডেট সময় : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬