ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার

ইয়াবাসহ স্ত্রী আটক: কৌশলে পালালো স্বামী

কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোরে পেকুয়া সদর ইউপির ভোলাইয়াঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত ওই নারীর নাম শাহেদা ইয়াসমিন (৪৩)। সে একই এলাকার মাদক ব্যবসায়ী সাহেদ ইকবাল প্রকাশ সাহেদের স্ত্রী বলে জানা গেছে।

জানা গেছে, পেকুয়া সেনা ক্যাম্পের গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম মাদক বিক্রির খবর পেয়ে ভোরে উপজেলার ভোলাইয়াঘোনা সাহেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করতে সক্ষম হয়। তবে মূল হোতা গার স্বামী সাহেদ সু-কৌশলে পালিয়ে যাওয়াতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী পেকুয়া ক্যাম্পের ক্যাপ্টেন ইনামুলের নেতৃত্বে পেকুয়া থানার এসআই ছাইদুর রহমানসহ অভিযানে সেনা ও পুলিশের বিশেষ টিম অংশ নেয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ এক নারীকে আটক করা হয়। দীর্ঘদিন থেকে সে ও তার স্বামী মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া যায়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

ইয়াবাসহ স্ত্রী আটক: কৌশলে পালালো স্বামী

আপডেট সময় : ১২:২০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫