ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের সন্ত্রাসী মিজানের বাড়িতে নৌবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সাগরে নৌবাহিনীর অভিযান: মায়ানমার পাচারকালে দেড়হাজার বস্তা সিমেন্টসহ আটক ৩০ টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী সাইফুল গ্রেফতার কক্সবাজারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়- যথাযথ দায়িত্ব পালন যে করেনা তাকে শিক্ষক বলা যায় না সালাহউদ্দিন আহমেদ / শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স বিজয় দিবস ক্রিকেট: ‘অদম্য’ মিরাজের মুখোমুখি ‘অপরাজেয়’ শান্ত.. মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৮ উখিয়ায় ‘স্বপচূড়া’র ক্রীড়া উদ্যোগ, অনুষ্ঠিত হলো ফুটবল উৎসব বাহারছড়ার অপহৃত ৪ কিশোরকে ছেড়ে দেয়ার নেপথ্যে মুক্তিপণ নাকি অন্যকিছু! মাতামুহুরিকে উপজেলা করা হবে: চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ বিজয়ের মাসে কক্সবাজারের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয় সাগরের নীল জলে সুনীল উচ্ছাসে মেতেছে পর্যটকেরা শহীদ দৌলত দিবস আজ: এ দিন চকরিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৌলত খান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা

ইজিবাইকের ঋণের টাকাকে কেন্দ্র করে খুন করা হয় মুজিবকে!

কক্সবাজার শহরের পাহাড়তলীর হালিমাপাড়া এলাকায় এক ইজিবাইক চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মুজিবুর রহমান (৩৭) একই এলাকার মৃত আবদুর জলিলের ছেলে।

কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের তথ্য দেন ওসি। তবে ‘তদন্তের স্বার্থে’ উল্লেখ করে তার নাম পরিচয় জানাতে চাননি তিনি।

এঘটনা সংঘটিত হয় একটি গ্যারেজের ভেতর। ওই সময়কার সেখানের সিসিটিভি চিত্র আমাদের হাতে এসেছে। এতে দেখা যায় নিহত চালক মুজিব অপর এক চালকের সাথে কথা বলছিলেন। হঠাৎ তিন-চার জন যুবক এসে মুজিবকে মারধর করতে থাকে। তাদের হাতে ছুরি জাতীয় বস্তু দেখা যায়।

মুজিবের সাথে কথোপকথনে থাকা অটো চালক দেলোয়ার বলেন, “কিছু বুঝে উঠার আগেই তারা মারতে মারতে মুজিবকে গ্যারেজ থেকে বের করে ফেলে, একপর্যায়ে ছুরিকাঘাত করে চলে যায়”।

“গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন”- বলেন দেলোয়ার।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সেলিম বলেন, “হামলাকারীদের হাতে গুলিও দেখেছি।”

নিহত মুজিবের ভাই তানভীর বলেন, “ইজিবাইক কেনার ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার হোছনের ছেলে মাদকাসক্ত গোলাম মোস্তফার দ্বন্দ্ব হয়। ঋণের টাকা পরিশোধ না করায় মোস্তফার ইজিবাইক রেখে দিয়েছিলেন আমার ভাই মুজিব। এঘটনায় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে খুন করেছে গোলাম মোস্তফা।”

এঘটনায় অংশ নেয়া যুবকরা কক্সবাজার শহরের ছিনতাইসহ নানান অপরাধে জড়িত থাকার তথ্য দিয়েছে সেখানকার স্থানীয়রা এবং যুবকরা অস্ত্র সজ্জিত থেকেই অপকর্ম করে যান।

হালিমাপাড়া সমাজ কমিটির সভাপতি নুরুল আবছার বলেন, “এঘটনায় অংশ নেয়া গোলাম মোস্তফা, আনোয়ার ও তাদের আরেক ভাই শাওন একত্রে অতর্কিত গ্যারেজে ঢুকে হত্যা করে মুজিবকে।”

নাম প্রকাশ না করার শর্তে এক এলাকাবাসী জানান, এঘটনায় অংশ নেয়া যুবক শাওনের রয়েছে নিজস্ব সন্ত্রাসী গ্রুপ। যারা অস্ত্রসজ্জিত হয়ে কক্সবাজার শহরজুড়ে ছিনতাই, মাদক বহন ও বিক্রির কাজে জড়িত।

কক্সবাজার থানার ওসি ইলিয়াস খানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আপাতত কোনো তথ্য দিতে চাননি। তিনি বলেন, অপরাধীরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এই হত্যাকান্ডের পরই ক্ষুব্ধ এলাকাবাসী গোলাম মোস্তফাদের বাড়ি ভাংচুর করেন। এসময় সেখান থেকে ৩টি বুলেট উদ্ধার করে এলাকাবাসী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের সন্ত্রাসী মিজানের বাড়িতে নৌবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

This will close in 6 seconds

ইজিবাইকের ঋণের টাকাকে কেন্দ্র করে খুন করা হয় মুজিবকে!

আপডেট সময় : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫