ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী
মৎস্য ঘেরে যুবক নিহত: ময়নাতদন্ত শেষ

আহত হ্যাচারির পরিচালককে পুলিশি তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ

কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাট এলাকায় মৎস্য ঘেরে যুবক নিহতের ঘটনায় মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আলী আকবরের দাফনের প্রস্তুতি চলছে।

সোমবার দুপুরে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের পরিবার দাফন সম্পন্ন করে থানায় আসার কথা তাকে জানিয়েছেন।

ওসি বলেন, “মো. হোসেন ও মিজান নামের দুজন পুলিশ হেফাজতে রয়েছে এবং হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমকে পুলিশের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিলো।”

রাইয়ান কাসেমের বড় ভাই তাজওয়ার কাসেম মুঠোফোনে চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাইয়ানের মাথায় আঘাত হয়েছে। এছাড়া শরীরেও আঘাত করা হয়েছে তাকে।

তবে কোনো আইনী পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে তাজওয়ার বলেন, “আপাতত ভাইয়ের চিকিৎসা করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।”

এদিকে ময়নাতদন্তের বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাবুক্তগীন মাহমুদ শহেল জানান, নিহত যুবকের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। হাত পেছনে বাঁধা ছিলো। কিভাবে কি কারণে মৃত্যু হয়েছে তা বিস্তারিত ময়না প্রতিবেদনে উঠে আসবে।

রোববার দিবাগত রাত (৫ মে) ১২ টার দিকে খুরুশকুলের মাঝির ঘাটের একটি মৎস্য ঘেরে আলি আকবর নামের ওই যুবক নিহতের ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ওসি ইলিয়াস খান বলেন, নিহত আলি আকবর (৩৫) খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার পুত্র।

ঘটনার পর হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম গণমাধ্যমের কাছে দাবী করেছিলেন, নিহত যুবক তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে সেও লাঠির আঘাত করে৷ এতে আকবর নামের ওই যুবক নিহত হয়।

তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবর’কে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল জানান, যুবকের মরদেহ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাসেমের উপরও হামলা করে। এতে রাইয়ান আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি এলাকাবাসীকে নিবৃত করার চেষ্টা করেছেন বলেও জানান।

হ্যাচারির পরিচালক রাইয়ান কাসেম কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। তিনি নবগঠিত এনসিপির রাজনীতির সাথে যুক্ত। তার সহযোদ্ধারা যুবক হত্যার সুষ্ঠু তদন্তের পাশাপাশি রাইয়ানের উপর হামলার বিচার দাবী করেছেন।

ছাত্র সংগঠক এসএস সাগর বলেন, “যুবক নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি। কিন্তু নিহত ব্যক্তির এলাকার কিছু উশৃঙ্খল, উগ্র ও উত্তেজিত লোকজন জড়ো হয়ে রাইয়ানের উপর বর্বরভাবে হামলা চালায়। সম্পূর্ণ নিরপরাধ, ঘটনাস্থলে উপস্থিত থাকাকালীন সর্বোচ্চ সহযোগিতার মনোভাব পোষণ করা সত্ত্বেও রাইয়ান নির্মমভাবে মারধরের শিকার হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সামনেই তাকে নোংরাভাবে হামলা করা হয়। আমরা এরও বিচার চাই।”

রাইয়ান কাসেমের সহযোদ্ধা মীর অনির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “রাতে আল্লাহওয়ালা হ‍্যাচারিতে ঘটে যাওয়া ঘটনার তদন্তপূর্বক শাস্তির দাবি জানাই। তবে রাইয়ান কাসেম এর উপর এতগুলো মিডিয়ার সামনে হামলা করাটা সুপরিকল্পিত এবং সুযোগের সৎ ব‍্যবহার করা। তীব্র নিন্দা জানাই।”

ট্যাগ :

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

মৎস্য ঘেরে যুবক নিহত: ময়নাতদন্ত শেষ

আহত হ্যাচারির পরিচালককে পুলিশি তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ

আপডেট সময় : ০৩:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫