ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ভারুয়াখালীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন

অভিযুক্ত জামায়াত নেতা নয় দাবী

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে রহিম উদ্দিন সিকদার মারা যান বলে জানায় তার পরিবার।

রহিম উদ্দিন সিকদার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমানের ভাই।

শফিকুর রহমান বলেন, “গেলো রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন ভাইদের মারধর করা হয়। পরে মূমূর্ষ অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এসময় রহিম সিকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়েছিলো।”

“আব্দুল আল নোমান, তার জামাতা মিজান, মুজিব, এনাম নামের স্থানীয়রা মিলে হামলা চালায় আমার ভাইদের উপর”- বলেন শফিকুর রহমান।

শফিকুর রহমান দাবী করেন এ ঘটনার প্রধান অভিযুক্ত আব্দুল আল নোমান স্থানীয় ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি।

আর মারা যাওয়া রহিম উদ্দিন সিকদার বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানান জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহম্মেদ উজ্জল।

উজ্জ্বল বলেন, রহিম উদ্দিন ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, বর্তমানে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনিও দাবী করেন অভিযুক্ত আব্দুল আল নোমান ফাতেরঘোনা ইউনিট জামাতে ইসলামী সভাপতির।

অভিযুক্তকে জামায়াত নেতা হিসেবে দাবীর প্রেক্ষিতে টিটিএন কথা বলেছে কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমির খোরশেদ আলমের সাথে। তিনি দ্ব্যর্থহীন ভাবে দাবী করেন আব্দুল আল নোমান নামের কেউ সদর উপজেলার কোনো ইউনিটে জামায়াতের রাজনীতির সাথে জড়িত নয়।

খোরশেদ আলম বলেন, “এটি মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ। রাজনৈতিক কোনো বিরোধ থেকে হামলার ঘটনা ঘটেনি। হামলাকারী যদি জামায়াতের হয়েও থাকে সে সেখানে মুসল্লি হিসেবে গেছে জামায়াতের কেউ হিসেবে যায়নি।”

“আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি। একটা স্থানীয় জমি বিরোধের ঘটনাকে রাজনৈতিক রঙ মেশানো উচিৎ নয়” – বলেন সদর উপজেলা জামায়াতের আমির।

তবে একাধিক বিএনপি নেতাকর্মী এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযুক্তকে জামায়াত নেতা দাবী করেছেন এবং রাজনৈতিক কর্মসূচিতে তার বিভিন্ন ছবি সরবরাহ করেছেন।

যুবদল নেতা কানন বড়ুয়া বলেন, হামলার শিকার সকলেই বিএনপির নেতাকর্মী। তাদের পরিবারটাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত৷ স্থানীয় সামাজিক বিষয় বলেই তাদের উপর রাজনৈতিক জায়গা থেকেই হামলা করা হয়েছে।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, এই ঘটনায় মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত আব্দুল আল নোমান এর জামাতা মিজানকে আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

ভারুয়াখালীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন

অভিযুক্ত জামায়াত নেতা নয় দাবী

আপডেট সময় : ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫