ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

জমি বিরোধ: চকরিয়ায় যুবক খুন

চকরিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল হাছিমার কাটা কৈয়ারবিল ৬নং ওয়ার্ড এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত আরিফুল ইসলাম একই এলাকার আলতাফ সিকদারের ছেলে।

“সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে সুজন নামে একজনকে আটক করা হয়েছে”- বলেন ওসি।

নিহতের স্বজনরা জানান, এলাকার বাজার থেকে নিহত আরিফসহ তারা কয়েকজন বাড়ি ফেরার পথে পিছন থেকে এক যুবক ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবী আরিফকে জমি বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে।

নিহত আরিফের পরিবার এ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযান অব্যাহত আছে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জমি বিরোধ: চকরিয়ায় যুবক খুন

আপডেট সময় : ০৩:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫