ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কক্সবাজারে তাপমাত্রা কিছুটা কমেছে, কিছুটা স্বস্তিতে পর্যটক ও স্থানীয়রা

দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে গেলো কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (আজ) শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যার সাথে আদ্রতা ছিলো ৫৬ শতাংশ।

সোমবার (১২ মে) এ তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি এবং রোববার (১১ মে) তা আরও বেড়ে গিয়ে দাঁড়ায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। ওইদিন আদ্রতা ছিলো ৫৩ শতাংশ।

গেলো এক সপ্তাহে ৩৬ ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করায় কক্সবাজারবাসী প্রচণ্ড গরমের মুখোমুখি হন। তবে আজকের তুলনামূলক কম তাপমাত্রা কিছুটা স্বস্তি এনে দিয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে।

এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, “গত কয়েকদিনের তুলনায় আজকের তাপমাত্রা কিছুটা কমেছে, যা স্বাভাবিক মৌসুমি পরিবর্তনের একটি অংশ। তবে সামনে কিছুদিন গরম বজায় থাকতে পারে।”

গ্রীষ্মের এই সময়ে কক্সবাজারে আবহাওয়ার পরিবর্তন পর্যটকদের যাতায়াতে কিছুটা প্রভাব ফেললেও সামগ্রিকভাবে পর্যটনশিল্প সচল রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

কক্সবাজারে তাপমাত্রা কিছুটা কমেছে, কিছুটা স্বস্তিতে পর্যটক ও স্থানীয়রা

আপডেট সময় : ০৫:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫