ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম আজ বিশ্ব জলাতঙ্ক দিবস নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত

শিক্ষক ইকবাল হত্যা – প্রধান আসামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

উখিয়ার চাঞ্চল্যকর শিক্ষক ইকবাল হত্যা মামলার প্রধান আসামী মোহাম্মদ শরীফ প্রকাশ বট্টল’কে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে সকালে বট্টলকে আদালতে নিয়ে আসা হয়। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বট্টলের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের প্রেক্ষিতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ, অভিযুক্ত বট্টলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

গত ২১ এপ্রিল দিবাগত রাতে উখিয়া সদরের ঘিলাতলী এলাকায় উখিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক ইকবালকে হত্যা করা হয়।

পরদিন এই ঘটনায় বাদী হয়ে বট্টলকে প্রধান আসামী সহ অজ্ঞাত আরো ৪/৫ জন আসামী করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন ইকবালের পুত্র স্থানীয় সাংবাদিক ইফতিয়াজ নুর।

মামলার এজাহার বলছে, নিহত ইকবালের কাছে দোকানের জামানত বাবদ টাকা পাচ্ছেন এমন দাবীতে প্রথমে তাঁর অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী স্ত্রী’কে হেনস্তা করেন অভিযুক্ত বট্টল।

হেনস্তার বিষয়ে ইকবাল জানতে চাইলে সাথে সাথে বট্টল ক্ষিপ্ত হয়ে তার তলপেটে লাথি মারেন।

পরোক্ষণে বট্টলের উপর্যুপরি আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে ইকবালকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে এই শিক্ষককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় স্থানীয়রা ঘাতককে পুলিশের হাতে তুলে দেন।

এই ঘটনায় অভিযুক্ত বট্টলের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে ন্যায় বিচার চেয়েছেন উখিয়ার শিক্ষক সমাজ সহ সচেতনমহল ও নিহতের পরিবার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

শিক্ষক ইকবাল হত্যা – প্রধান আসামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

আপডেট সময় : ০২:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫