ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল চালকের অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন পেকুয়ার নিজগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঈদ উদযাপন একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখন ঈদ জামাত? ঈদের আনন্দে হোক মানবিকতার পুনর্জাগরণ কক্সবাজারে ঈদ উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ার চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হাফিজের ঈদের শুভেচ্ছা পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া কলাতলীর তিন পরিবারের নিঃশব্দ ঈদ নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের নতুন লোগো প্রকাশ

বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে ‘পুলিশ’।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে ওই চিঠিতে।

শিগগিরই পুরো পুলিশ বাহিনী একযোগে এ নতুন লোগো ব্যবহার শুরু করা হবে বলে জানা গেছে।

ট্যাগ :

ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু

পুলিশের নতুন লোগো প্রকাশ

আপডেট সময় : ০৩:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫