ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন

জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় ছাদখোলা গাড়িতে সংবর্ধনা

  • আবুল কাশেম
  • আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • 494

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণমেন্ট-২০২৪ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার জেলা কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া পৌছালে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের বরণের জন্য ছাদখোলা গাড়ির ব্যবস্থা করা হয়। ছাদখোলা গাড়ি বহরনিয়ে ট্রপিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া ঘুরে বেড়ায়।

ছাদখোলা গাড়ি বহর যখন যাচ্ছিলেন তখন রাস্তার দুপাশে জনতা তাদের হাততালি দিয়ে অভিবাদন জানান।

রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় খেলোয়াড়, কোচ ও শিক্ষকরা হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। সবাই তখন খুব উৎফুল্ল ছিল।

কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল বলেন, জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর উপজেলা প্রশাসনের পাশাপাশি কুতুবদিয়াবাসী আমাদেরকে এভাবে সংবর্ধনা দিয়ে সম্মানিত করবে আমরা চিন্তা করি নাই। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার মত এই বিজয় কুতুবদিয়াবাসীকে উৎস্বর্গ করলাম।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, কুতুবদিয়ার মত একটি দ্বীপ থেকে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া গৌরবের বিষয়। খুব শীগ্রই কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের রাজকীয় সংবর্ধনার দেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩

জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় ছাদখোলা গাড়িতে সংবর্ধনা

আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫