ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা

কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

শনিবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি আসিফ, ওসি মাহাবুবুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ ও আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী,আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অর্থ সহায়তা বিতরণকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করতে এই সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।

কুতুবদিয়ার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক অগ্নিকাণ্ডে ৫৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা

আপডেট সময় : ০৮:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬