ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন

রামু উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত একজনসহ উত্তীর্ণ ৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে মরহুম ডা. শামসুল হক ফাউন্ডেশন।

শুক্রবার বিকেলে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে এবং অন্য আটজন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

সাতঘরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিক আবুল কাশেম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতঘরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকের উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সালমান শাহ আবীর, শিক্ষানুরাগী বেলাল আহমদ, মঈন উদ্দিন কাদেরী ছোটন, বিএনবি নেতা সরওয়ার আলম, নুরুল হক মিন্ত্রী, দিদারুল কায়েস দিদার মিয়া, মো. কাউছার ও বদিউল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. হাসান।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং তাদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে অতিথিরা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আয়োজক ফাউন্ডেশন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন

আপডেট সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬