ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

​বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রতিষ্ঠানগুলো হলো— ‘ঈদগাঁও জনতা মোটরস’, ‘জামিল হার্ডওয়্যার’ এবং ‘মডার্ন হোমস’।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ শাহ ফকির বাজারের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈদগাঁও উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে রওনা হয়। তবে দূরবর্তী স্থান থেকে গাড়ি এসে পৌঁছাতে দেরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনার আগেই দোকান তিনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

​এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ‘মডার্ন হোমস’-এর স্বত্বাধিকারী মামুনুর রশীদ। অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, “ধার দেনা ও বাকিতে বিপুল পরিমাণ নতুন মালামাল দোকানে তুলেছিলাম। কেবল আমার দোকানেই প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। চোখের সামনে জীবনের সব সঞ্চয় ও পুঁজি হারিয়ে এখন আমি দিশেহারা।”

​খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে দ্রুত জরুরি আর্থিক সহায়তার দাবি জানান।

শাহ ফকির বাজার ব্যবসা পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দূর থেকে গাড়ি আসতে আসতেই সব শেষ হয়ে যায়।

​এদিকে প্রতিবছরই ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। ব্যবসায়ীদের জানমাল রক্ষায় দ্রুত ঈদগাঁওতে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জরুরি সরকারি সহায়তার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা

আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬