ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস ও সাম্পান ক্যাফেতে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুগন্ধা পয়েন্টে অভিযান: মোবাইল কোর্টে ১৩ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ পেকুয়ায় সৌদি ভিসার প্রলোভনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মা-ছেলের বিরুদ্ধে জিডি পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবার ডুবন্ত কনটেইনারে ইয়াবা পাচার, আটক ৩ : উদ্ধার ২ লাখ ২০ হাজার ইয়াবা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ফলে বিশ্ববাজারে তেল সরবরাহের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।

বিশ্ব তেল বাজারের মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড ফিউচার্স’-এর দাম ব্যারেল প্রতি ৮৯ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ১০৬.৫৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ৮০ সেন্ট বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪.৯৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার ব্রেন্টের দাম ০.৯ শতাংশ হ্রাস পেয়েছিল এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ০.৪ শতাংশ।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় বুধবার নিশ্চিত করেছে যে, ধাহরান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’-এর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই হামলায় আংশিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন জানানোর জবাবে হুতি বিদ্রোহীরা গত এক সপ্তাহ ধরে সৌদি আরবে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যেই চারবার আঘাত হানা হয়েছে, যার মধ্যে গত শনিবারের এক হামলায় ১৩ জন নিহত হন।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বিশ্লেষণে জানান, হুতি ও সৌদি আরবের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে, যা দাম বাড়াতে মূল অনুঘটক হিসেবে কাজ করছে। রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা বাজারের অতিরিক্ত অস্থিরতা কিছু কমাবে বলে দাবি করেন তিনি। তিনি আশঙ্কা করছেন, অদূর ভবিষ্যতে ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা দাবি করেছেন, তেলের চড়া মূল্য বজায় রাখা এবং আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরান নতুন কৌশল গ্রহণ করেছে।

অন্যদিকে, যুদ্ধ ও মার্কিন-ইরান বৈরী সম্পর্কের কারণে সরবরাহ বিঘ্নিত হলেও উৎপাদন বাড়িয়ে চলেছে ওপেক প্লাস। জোটের শীর্ষ দেশ সৌদি আরব গত মাসে উৎপাদন বৃদ্ধি করার কথা নিশ্চিত করেছে।

ইতোমধ্যে রাশিয়া ও ইউক্রেন সংঘাতের প্রভাবও তেলের বাজারে লক্ষ করা যাচ্ছে। ক্রেমলিন অবশ্য স্পষ্ট করে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে তাদের ডিজেল রপ্তানির চুক্তির সাথে ইউক্রেনের শান্তি আলোচনার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। যদিও কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, মস্কোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার একটি কৌশল হিসেবে এই চুক্তিটিকে দেখছে মার্কিন প্রশাসন।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির জটিল সমীকরণে বিশ্ব জ্বালানি বাজার এখন এক অনিশ্চিত মোড়ের মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ১১:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬