ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া

আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহর থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি করে বাংলাদেশে পালিয়ে আসার অভিযোগ উঠেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার মো. নোমান নামে এক প্রবাসীর বিরুদ্ধে।

অভিযুক্ত নোমান প্রবাসে তার কর্মস্থল থেকে কৌশলে লকারের চাবি চুরি করে ভ২ লাখ ৮০ হাজার দিরহাম বা প্রায় ৯৬ লাখ ৩২ হাজার টাকা চুরি করে বাংলাদেশে চলে আসে।

​ভুক্তভোগী প্রবাসী সাইফুল ইসলাম জানান, আজমান শহরে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে কাজের সুবাদে একই বাসায় বসবাস করতো নোমান। গত বছরের ২১ সেপ্টেম্বর সাইফুলের অনুপস্থিতির সুযোগ নিয়ে লকারের চাবি হাতিয়ে নেন তিনি। এরপর লকারে থাকা সমুদয় অর্থ নিয়ে উধাও হয় নোমান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, একটি প্রভাবশালী চক্রের সহায়তায় তিনি ইতোমধ্যে চুরির টাকা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন।

​এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজারের চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। অভিযুক্ত মোহাম্মদ নোমান (৩৫) চকরিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া, আজম উল্লাহ পাড়ার আবুল হোছাইন ও হামিদা বেগমের ছেলে।

​পলাতক আসামিকে গ্রেপ্তার ও চুরিকৃত টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী প্রবাসী সাইফুল ইসলাম।

এ বিষয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করেও নোমানের সাথে যোগাযোগ করা যায় নি। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে নোমান এলাকায় নেই।

এদিকে এ মামলার তদন্তকারি কর্মকর্তা চকরিয়া থানায় সাব ইন্সপেক্টর মো: ইসমাইল জানান, মামলার ২ জন আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং কিছু টাকাও উদ্ধার করা হয়েছে, আসামী নোমানের সন্ধান পাওয়া যায়নি, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ

আপডেট সময় : ১০:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬