বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্যরা ১০ ও ১১ অক্টোবর রাতে এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১০ অক্টোবর রাত ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইসলাম ও মোঃ মোজিবুল্লাহ নামে দুই রোহিঙ্গা তরুণকে আটক করে। পরবর্তীতে ১১ অক্টোবর ভোরে বাইশফাঁড়ী বিওপির অপর একটি টহলদল সীমান্তবর্তী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দ করার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
নিজস্ব প্রতিবেদক: 























