ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে”

আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল

ব্যাংককের মেডপার্ক হাসপাতালে চিকিৎসাধীন সহধর্মিণী শিরিন রহমানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামূ-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বুধবার সকালে থাইল্যান্ডের ব্যাংককস্থ মেডপার্ক হাসপাতালে শিরিন রহমানের মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার (স্পাইন সার্জারি) সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত তিন ঘণ্টার এই অস্ত্রোপচারের পর তাঁকে দুই ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে আছেন।

​সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে আবেগঘন এক বার্তায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান, গত কয়েক বছর ধরে তাঁর স্ত্রী এই জটিল রোগের সাথে যুদ্ধ করে আসছেন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনে স্ত্রীকে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একা হাতে দক্ষতার সাথে সংসার সামলানো থেকে শুরু করে সুসন্তান গড়ে তোলার কঠিন কাজটি তিনি সফলভাবে সম্পন্ন করেছেন।

​বর্তমানে অস্ত্রোপচার পরবর্তী মুহূর্তে সহধর্মিণী যেন পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য তিনি দেশবাসীসহ কক্সবাজারের সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া কামনা করেছেন।

ট্যাগ :

সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম

আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল

আপডেট সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬