কক্সবাজার সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্সে ৫ টি বিষয় খোলার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া বিষয়গুলো হলো— ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন প্রদান করা হয়। ৪ অক্টোবর স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। উপপরিচালক ড. জন্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা উল্লিখিত ৫টি বিষয়ে মাস্টার্সে পড়াশোনার সুযোগ পাবে।
এর আগে মাস্টার্সে ৮ টি বিষয়ে পড়াশোনার সুযোগ ছিলো এ নিয়ে মোট ১৩ টি বিষয়ে পড়াশোনার সুযোগ তৈরী হবে।
নিজস্ব প্রতিবেদক 





















