ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সত্যপ্রিয় মহাথেরোর ৭ম প্রয়াণ বার্ষিকী পালিত বিজিবি’র পৃথক অভিযান : ১ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী কুতুবদিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি উদ্বোধন : ১ হাজার ৮৮০ পাবে সুবিধা উখিয়ায় শিকারীদের ফাঁদ থেকে ২৪ টি বক উদ্ধার আন্তর্জাতিক ফ্লাইটে আগত বিদেশি পর্যটকদের মনোরঞ্জন ও সেবার জন্য কি কক্সবাজার প্রস্তুত! আরব আমিরাতের শারজাহতে বৈদ্যঘোনার জাহাঙ্গীর আলমের মৃত্যু প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ : কলাতলী থেকে লিংক রোড পর্যন্ত চলবে অভিযান শহরের দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের পঁচিশ হাজার টাকা জরিমানা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লিংক রোডে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে – পেকুয়ায় রাশেদ খান আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

বিজিবি’র পৃথক অভিযান : ১ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী

কক্সবাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

​কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল সোনাপাড়া বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে আনোয়ারা বেগম ও সাবিকুন নাহার নামের দুই রোহিঙ্গা নারীকে আটক করে। তাদের তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ হাজার ৬০০ পিস ইয়াবা ও ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

​অন্যদিকে, একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা নয়াপাড়ায় অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সত্যপ্রিয় মহাথেরোর ৭ম প্রয়াণ বার্ষিকী পালিত

বিজিবি’র পৃথক অভিযান : ১ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী

আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬