কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে পালিত হলো সত্যপ্রিয় মহাথেরোর সপ্তম প্রয়াণ বার্ষিকী।
এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বিপুলসংখ্যক দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করেন।
স্মৃতিচারণ সভায় বক্তারা, সত্যপ্রিয় মহাথেরোর ধর্মীয় শিক্ষা, সামাজিক অবদান এবং জীবনদর্শনের ওপর আলোকপাত করেন।
২০১৯ সালের ৪ অক্টোবর ৮৯ বছর বয়সে পরলোকগমন করেন সত্যপ্রিয় মহাথেরো। তিনি ছিলেন দেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু। ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন সত্যপ্রিয় মহাথেরো।
নিজস্ব প্রতিবেদক: 
























