ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম আজ বিশ্ব জলাতঙ্ক দিবস নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

‘জলাতঙ্ক দূরীকরণ, সবাই মিলে করণীয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

জলাতঙ্ক মূলত র‌্যাবডোভাইরাস পরিবারের একটি ভাইরাস। এটি কুকুর, শেয়াল, বাদুর ও বেজিসহ অন্যান্য উষ্ণ রক্তের প্রাণীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই রোগ পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জলাতঙ্কে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৫৯ হাজার মানুষ মারা যান, যা ১৫০টিরও বেশি দেশে ঘটছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ মৃত্যু এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে ঘটে।

বিশেষজ্ঞদের মতে, কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের পরপরই সঠিক চিকিৎসা নিলে এই রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ রোগী এ ধরনের চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।

কুকুর কামড়ানোর ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যদি হাত বা পায়ের মতো অঙ্গ কামড়ায়, তাহলে জলাতঙ্কের ভ্যাকসিন কার্যকরভাবে রোগ প্রতিরোধ করতে পারে এবং এর সাফল্যের হার প্রায় শতভাগ। তবে, মাথার মতো সংবেদনশীল অংশে কামড়ের ক্ষেত্রে ভ্যাকসিন সবসময় কার্যকর নাও হতে পারে। তাই জলাতঙ্ক প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ১৮৮৫ সালে বিজ্ঞানী লুই পাস্তুর ও তার সহযোগীরা জোসেফ মেস্টার নামক নয় বছর বয়সী জলাতঙ্কে আক্রান্ত এক শিশুকে টিকা প্রয়োগ করে সফলতা পান। পরে এই টিকা বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। বিখ্যাত এই চিকিৎসা বিজ্ঞানী ১৮৯৫ সালের ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

জলাতঙ্কের টিকার আবিষ্কারে লুই পাস্তুরের অবদানকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বিশ্বজুড়ে মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করতে ২০০৭ সাল থেকে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

সূত্র: সময়ের আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬