ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই

কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বসার আসন, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট বিতরণ এবং সার্বিক দিকনির্দেশনার জন্য হেল্পডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রম চলাকালে প্রায় ৪৮০ বোতল (৫০০ মি.লি.) বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

​কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন এবং সিভিল ডিপার্টমেন্টের পদপ্রত্যাশী ছাত্রদল নেতা তাহসিনসহ একাধিক নেতাকর্মী উপস্থিত থেকে পরীক্ষার্থীদের তথ্য দিয়ে ও নানাভাবে সহায়তা প্রদান করেন।

ভর্তি পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই এ সহায়তার আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।

​ছাত্রদলের এই কল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন ক্যাম্পাসের শিক্ষকবৃন্দ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুস সালাম।

নেতাকর্মীদের মতে, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং তাদের শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়ক ভূমিকা পালন করাই তাদের মূল উদ্দেশ্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন

কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬