ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি দেশের স্থিতিশীলতা রক্ষার দাবিতে লামায় বিএনপির মিছিল টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার উখিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

পেকুয়ায় মাদক কেনার সময় মোহাম্মদ খোকন (২৬) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ খোকন পেকুয়া সদর ইউনিয়নের বটতলীপাড়া এলাকার জাকের আহমদের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাদক কেনার সময় স্থানীয়রা মোহাম্মদ খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজম ইকবাল ও যুগ্ম আহ্বায়ক মো. বাচ্ছু মিয়ার নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করেন।

পরে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ খোকনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২

পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:২৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬