কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি হয়েছে । এ ঘটনায় খামার মালিক তরুণ উদ্যোক্তা ওয়াসেম মিয়া কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ভারুয়াখালী সওদাগর পাড়ায় ওয়াসেম মিয়ার খামার থেকে একটি কালো রঙের বলদ গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
কালো রংয়ের চুরি হওয়া গরুটির ওজন আনুমানিক আড়াই মণ।
এ ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তরুণ উদ্যোক্তা ওয়াসেম মিয়া। তিনি বলেন, গরুটি তার খামারের গুরুত্বপূর্ণ সম্পদ। চুরির ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
গরুটির সন্ধান পেতে তিনি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। কারও কাছে গরুটির সন্ধান পাওয়া গেলে দ্রুত তাকে অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি ( যোগাযোগ -০১৬৪৭-৪৮৪৩১৭)।
নিজস্ব প্রতিবেদক: 
























