বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে নাহিদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত নাহিদ ওই এলাকার বাসিন্দা সুমনের ছেলে। তার মায়ের নাম নুরু বানু।
স্থানীয়রা জানান, কোনো এক সময় নাহিদ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাহিদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।
লামা প্রতিনিধি: 























