কক্সবাজার শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানায় ১৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন এসআই রাজীব পাল। যার মামলা নম্বর ৩৯ ।
মামলায় এজাহারনামীয় ১৩ জন আসামি হলেন—১) আব্দুল মোনাফ সিকদার, ২) সৈয়দ হোসেন রানা (৩৫), আব্দুল শুক্কুর (৪০), রাশেদ,আব্দুল্লাহ আল সাজিদ (২৭), তৈয়ব সিকদার বাবু (২৮), ওসমান (২৮), আরমান (২৫),জামশেদ উদ্দিন (২৯), সাঈদ হোসেন কাদেরি, মুহাম্মদ শাহজাহান (২৩) মাহিদ ফারাবি মিলাদ (২৪) ও সৈয়দ মোহাম্মদ সোহেল।
মামলায় এই ১৩ জন ছাড়া আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার ১ ও ২ নং আসামী মোনাফ সিকদার ও সৈয়দ হোসেন রানাকে বুধবার দিবাগত রাত ১ টার দিকে রামুর জোয়ারিয়ানালার চা বাগান এলাকা থেকে এবং ৩ নং আসামী আব্দুল শুক্কুরকে কক্সবাজার শহর থেকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
নিজস্ব প্রতিবেদক: 





















