কক্সবাজার শহরের বইল্যাপাড়ার বাসিন্দা, বিশিষ্ট যুবনেতা কুতুব উদ্দিনের মা দিলওয়ারা বেগম মৃত্যুবরন করেছেন।
বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক । 





















