ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন

মেসির দুর্দান্ত গোল! কিন্তু…

লিওনেল মেসির দুর্দান্ত গোলের পরও জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে দুবার পিছিয়ে-এগিয়ে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়ক মেসির। একটি গোল নিজে করার পাশাপাশি অন্য গোলটির পেছনেও ছিল তাঁর অবদান।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ৪ মিনিটেই অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করে ন্যাশভিলকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ।

তবে পিছিয়ে পড়ার ১৫ মিনিট পরই সমতায় ফেরে ইন্টার মায়ামি। ১৯ মিনিটে মেসির বাঁকানো কর্নার ন্যাশভিল ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে নিজেদের জালে ঢুকে যায়। ফলে ১-১ সমতায় ফেরে মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন মেসি। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। তবে ৬২ মিনিটে আর তাঁকে আটকাতে পারেনি ন্যাশভিল। রদ্রিগো ডি পলের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। মেসির চোখধাঁধানো গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিলেন মেসি। ৭৮ মিনিটে তাঁর আরেকটি প্রচেষ্টা পোস্টে লাগে। ম্যাচের শেষ দিকেও গোলের কাছাকাছি গিয়েছিলেন তিনি, তবে তাঁর একটি শট মাথা দিয়ে ঠেকিয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস।

শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি মায়ামি। যোগ করা সময়ের ৯১ মিনিটে আবারও গোল করেন সারিজ। তাঁর দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফেরে ন্যাশভিল এবং সেই স্কোরেই শেষ হয় ম্যাচ।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে মেসির গোলসংখ্যা এখন ১৭। দলটির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ খেলেছেন তিনি।

চলতি এমএলএস মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও এখন পর্যন্ত ১১ পয়েন্ট হারিয়েছে ইন্টার মায়ামি। এ ক্ষেত্রে তাদের চেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে শুধু নিউইয়র্ক সিটি ও মন্ট্রিয়েল।

ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্টের ব্যবধান এখনো ৯। তবে মেসিদের হাতে রয়েছে আরও ৯টি ম্যাচ। চলতি মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে চারবার মুখোমুখি হয়েও একবারও জিততে পারেনি ইন্টার মায়ামি। এর আগে মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মায়ামিকে বিদায় করে দিয়েছিল ন্যাশভিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩

মেসির দুর্দান্ত গোল! কিন্তু…

আপডেট সময় : ১১:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬