ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার

রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে অসাধু ব্যবসা পরিচালনা ও ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘রান্নাঘর রেস্টুরেন্ট’কে গুনতে হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা।

​আজ মঙ্গলবার দিনব্যাপী কক্সবাজার সদর উপজেলার বাহার ছড়া বাজার ও ঝাউতলা এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঝাউতলা এলাকার রান্নাঘর রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা হচ্ছে। ভোক্তা সুরক্ষায় অবহেলার প্রমাণ পাওয়ায় উক্ত রেস্টুরেন্টকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

​একই অভিযানে মূল্য তালিকায় উল্লেখিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় পলাশ স্টোরকে ২ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স মায়ের দোয়া স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় জেলা জুড়ে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায়

রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬