ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) ভোরে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স।

প্রশাসন জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ওয়ার্ডে থাকা নবজাতকদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ১৫ শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

পিআইএমএসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে হাসপাতালে ভর্তি এক নারীর স্বজন মালিক ইসরার বলেন, যে ভবনে নার্সারি ওয়ার্ডটি ছিল, সেখানে তখন সংস্কার ও মেরামতের কাজ চলছিল। এমন একটি ভবনে নবজাতকদের রাখা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের ভবন থেকে বের হয়ে যেতে বলে। ওই সময় সদ্য সন্তান জন্ম দেওয়া নারীদেরও দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে হয়।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পিআইএমএস ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এটি পাকিস্তানের রাজধানীর সবচেয়ে পুরোনো দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একটি। হাসপাতালটির অধীনে একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬