ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান

সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার মধ্যে সকল দোকানপাট, শপিংমল ও সন্ধ্যা ৭ টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: আজাহার উদ্দিনের নেতৃত্বের শহরের লালদিঘীর পাড় এলাকার বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান ও শোরুমে এ অভিযান পরিচালিত হয়।

এসময় কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ‍্যে এই নির্দেশনা পালনে ব‍্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

অপরদিকে, ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো, আড়ংসহ শহরের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই তা বন্ধ করতে দেখা যায়।

জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান, পেশাজীবী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসন পক্ষ থেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০১:২২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬