ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানে দশ হাজার টাকা জরিমানা করা হয়ছে।

বুধবার এ অভিযান পরিচালিত হয়।

নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড, টার্মিনাল ও কলাতলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ জানান, লিংক রোড এলাকায় ফয়সাল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ নারিকেল তেল, কোমলপানীয়, চিপস ইত্যাদি বিক্রয় করার অপরাধে ৫,০০০/- টাকা ও কলাতলি এলাকায় নিউ ডলফিন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজকে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে একই সাথে সংরক্ষণ করার অপরাধে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মিস্টির দোকান, ফলের দোকান, ফার্মেসী তদারকি করা হয়েছে। দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রিসহ ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬