সোমবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে টেকনাফের ছৈয়দের বাড়ি এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ হারুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা হারুনকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, তার বিরুদ্ধে দায়েরকৃত একটি মাদক মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
নিজস্ব প্রতিবেদক: 






















