কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় নকশি রিসোর্ট দখলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মাহফুজ শাকিল (৪০) নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার(১৭ আগষ্ট) দিবাগত রাত ৩ টার দিকে রিসোর্ট দখলের এই ঘটনা ঘটে।
এই ঘটনায় হোটেলের মালিক ইসরাত জাহান বাদী হয়ে গ্রেফতার হওয়া শাকিলসহ ৫ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাত রেখে সদর থানায় মামলা দায়ের করে। মামলায় প্রধান আসামী করা হয় লাইট হাউজ এলাকার আল-আমিনকে।
আটককৃত মাহফুজ শাকিল এ মামলার ২ নং আসামী। মামলার অন্য আাসামীরা হলেন, বদরুল হাসান মিল্কী, আশিকুল ইসলাম ও আরিফ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়,আসামীরা দাবীকৃত চাঁদা না পেয়ে প্রথমে বাদীর মালিকানাধীন মিল্কী রির্সোটের ৪ টি ফ্লাট ও নিচ তলার ৮০০ স্কয়ার ফিট একটি দোকান দখলে নেয়।
পরে দিবাগত রাত ৩ টার দিকে ১০/১২ জন এসে বাদীর মালিকানাধীন লাইট হাউজ এলাকায় নকশি নামের অপর একটি রির্সোটও দখলে করে ফেলে।
পরে সোমবার বিকেলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহফুজ শাকিল নামের এক ব্যক্তিকে আটক করে।
আটককৃত মাহফুজ শাকিল উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার শামশুদ্দিন ছেলে বলে জানা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নকশী রিসোর্ট দখলের ঘটনায় ৫ জনকে এজাহার নামীয় আসামী করে মামলা নেয়া হয়েছে এবং মামলার ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শহরের কোথাও দখলের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক 

















