ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির
'আর চুপ থাকতে পারলাম না '

প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি

কক্সবাজারে কথিত প্লট দখলের ঘটনায় নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। ওই ঘটনার সঙ্গে তাঁর ন্যূনতম বা দূরতম কোনো সম্পর্ক নেই দাবি করে এসব প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

‘আর চুপ থাকতে পারলাম না’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ছফওয়ানুল করিম বলেন, সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর কাজে তিনি ঢাকায় ব্যস্ত থাকার সুযোগে একটি মহল কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কক্সবাজারের কথিত প্লট দখলের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও ছফওয়ানুল করিমকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে এ ধরনের প্লট দখলের বিষয়ে তাঁরা অবগত নন এবং ঘটনার সঙ্গে তাঁদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ছফওয়ানুল করিম আরও দাবি করেন, গত ৬ ও ৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফরের পর তিনি কক্সবাজার শহরেও যাননি।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং বর্তমানে এসব প্রচারণা চালানো ফেসবুক পেজগুলোর রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করলেই এর পেছনে কারা রয়েছে, তা বেরিয়ে আসবে। তাঁর অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, কথিত ‘বট বাহিনী’ এবং একটি বিশেষ রাজনৈতিক মহলের কিছু কর্মীর উসকানিতে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

নিজের সম্পৃক্ততার বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছফওয়ানুল করিম বলেন, যেকোনো মাধ্যমে কথিত প্লট দখলের ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তিনি যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন ছফওয়ানুল করিম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

'আর চুপ থাকতে পারলাম না '

প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি

আপডেট সময় : ০৬:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬